আন্তর্জাতিক

ভারতের ব্যাঙ্গালোরে পুলিশের গুলিতে নিহত ৩

ভারতের ব্যাঙ্গালোরে পুলিশের গুলিতে নিহত ৩
ভারতের ব্যাঙ্গালোরে পুলিশের গুলিতে নিহত ৩

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ধর্মগুরুর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার জেরে ভারতের ব্যাঙ্গালোরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের গুলিতে তিনজন নিহত হয়েছেন।

সংবাদভিত্তিক ভারতের টিভি চ্যানেল এনডিটিভির খবরে বলা হয়, মঙ্গলবার (১১ আগস্ট) রাতে রণক্ষেত্রে পরিণত হয় নগরীর পূর্ব অংশে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৬০ পুলিশ সদস্য। এদের একজন অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার।

ব্যাঙ্গালোর পুলিশ কমিশনার কমল পন্থ জানিয়েছেন, উত্তেজিত জনতা কংগ্রেস বিধায়ক আখান্দা শ্রীনিবাস মূর্তির বাসভবন লক্ষ্য করে পাথর ছোড়ে। ডিজে হাল্লি এবং কেজি হাল্লি দুই থানায় তারা পাথর ছোড়ে । এসময় উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৬০ জন পুলিশ সদস্য। এদের একজন অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার।

সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিকর পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক ওই এলাকার কংগ্রেস বিধায়কের অনুগামী হিসেবে পরিচিত। সূত্রের খবর, গ্রেফতারকৃত যুবক দাবি করেছেন, তিনি কুরুচিকর পোস্ট করেননি এবং তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।

ব্যাঙ্গালোরে যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) সন্দীপ পাতিল জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় ১১০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুরো ব্যাঙ্গালোরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ