আন্তর্জাতিক

বাইডেনের রানিং মেট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস

বাইডেনের রানিং মেট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস
বাইডেনের রানিং মেট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রানিং মেট (ভাইস প্রেসিডেন্ট) প্রার্থী হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে বেছে নিয়েছেন ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের স্থা্নীয় সময় মঙ্গলবার রানিং মেট হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করেন জো বাইডেন। খবর বিবিসির

কমলা হ্যারিস হলেন প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম কোনো এশিয়ান বংশোদ্ভূত আমেরিকান যিনি যুক্তরাষ্ট্রের প্রধান একটি দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা হ্যারিস বর্ণবাদবিরোধী বিক্ষোভের সময় ছিলেন সোচ্চার। সে সময় যুক্তরাষ্ট্রের পুলিশ বাহিনীতে সংস্কারের দাবিও জানিয়েছিলেন তিনি।

কমলা হ্যারিস ক্যালিফোর্নিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থীর রানিং মেট হিসেবে আছেন মাইক পেন্স।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ