আন্তর্জাতিক

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী
ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে বিক্রম কুমার দোরাইস্বামীর নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দেয়।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্রম দোরাইস্বামী অতিরিক্ত সচিব হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করে আসছেন।তিনি শিগগিরই ঢাকায় তার নতুন কর্মস্থলে যোগ দেবেন।

২০১৯ সালের মার্চ থেকে ঢাকায় হাইকমিশনারের দায়িত্ব পালন করে আসা রীভা গাঙ্গুলী দাশ। অক্টোবরের প্রথম সপ্তাহে তিনি ঢাকা ছাড়বেন। বিক্রম এখন তারাই স্থলাভিষিক্ত হচ্ছেন।

বিক্রম দোরাইস্বামী ১৯৯২ ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সার্ক বিভাগের প্রধানের দায়িত্বেও ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ