আন্তর্জাতিক

এবার করোনা ভ্যাকসিনের সফলতা দাবি করল মার্কিন প্রতিষ্ঠান

এবার করোনা ভ্যাকসিনের সফলতা দাবি করল মার্কিন প্রতিষ্ঠান
এবার করোনা ভ্যাকসিনের সফলতা দাবি করল মার্কিন প্রতিষ্ঠান

নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের ভ্যাকসিন বা টিকা। ফাইজারের দাবি, আধুনিকতম আরএনএ জিন প্রযুক্তিতে তৈরি এই টিকা প্রাথমিক ক্লিনিক্যাল ট্রায়ালগুলো সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

নিউইয়র্কের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে তাদের টিকার পরীক্ষা করিয়েছে। ফাইজারের দাবি, রাশিয়ার ‘স্পুটনিক ৫’-এর পর তাদের টিকাও করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাফল্য পেয়েছে।

এদিকে ব্রিটিশ সরকারও একটি করোনা টিকার তিন কোটি ডোজের অর্ডার দিয়েছে। তাদের দাবি, সেটি করোনা রুখতে সক্ষম।

গত ১২ আগস্ট নেচার জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, তবে এসব টিকা আদতে কতটা কার্যকর, তা জানা না গেলেও বিজ্ঞানীরা চেষ্টা করছেন, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে এমনভাবে গড়ে তোলার, যাতে তার মনে হয়, সেটি করোনা জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে। তখন তা নিজে থেকে শরীরে গড়ে তোলে রোগ প্রতিরোধী শক্তি। কাউকে অসুস্থ করে না তুলেই করোনার বিরুদ্ধে শরীর যাতে নিজে থেকে রোগ প্রতিরোধে প্রস্তুত হতে পারে, তাই এ ব্যবস্থা।

নেচার জার্নাল জানিয়েছে, ফাইজারের এই টিকার নাম আপাতত রাখা হয়েছে ‘বিএনটি১৬২বি১’। এটি দেওয়া হলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, দ্বিতীয় ডোজে তা আরো শক্তিশালী হয়। এমনিতে এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই, তবে কোনো কোনো স্বেচ্ছাসেবীর এই ডোজ নেওয়ার পর ইনজেকশনের জায়গায় একটু ব্যথা হয়েছে; ক্লান্তি, জ্বর, নিদ্রাহীনতা ও মাথা ধরার মতো উপসর্গও রয়েছে। সপ্তাহখানেকের মধ্যে এ সবই কেটে যাবে বলে গবেষকরা দাবি করেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ