আন্তর্জাতিক

ইরানের জ্বালানিবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র

ইরানের জ্বালানিবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র
ইরানের জ্বালানিবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র

প্রথমবারের মতো ইরানের তেলভর্তি নৌযান জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের আরোপ করা নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে এই পদক্ষেপ নেয়া হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নালের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

ভেনিজুয়েলায় পাঠাতে চাওয়া পেট্রোলবোঝাই ইরানের চারটি ট্যাংকার জব্দ করতে গত মাসে একটি মামলা করেন মার্কিন কৌঁসুলিরা। দুই শত্রুর বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়াতে সাম্প্রতিক চেষ্টা হচ্ছে ইরানের এই নৌযান জব্দ করার ঘটনা।

ইরান যাতে তেল রফতানি করে আর্থিকভাবে এগিয়ে যেতে না পারে, সে কারণেই এই মামলাটি করা হয়েছিল। ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শান্তির জন্যই এসব ক্ষেপণাস্ত্র কর্মসূচি হাতে নেয়ার দাবি করে আসছে তেহরান।

ইরানের ওই চারটি নৌযানের নাম হচ্ছে, লুনা, পান্ডি, বেরিং ও বেল্লা। উন্মুক্ত সাগর থেকে এসব জাহাজ আটক করা হয়েছে, যা বর্তমানে হাউস্টনের পথে রয়েছে। জাহাজগুলো জব্দ করার ক্ষেত্রে কোনো সামরিক শক্তির ব্যবহার করা হয়নি। তবে কীভাবে আটক করা হয়েছে; তাও জানা যায়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ