আন্তর্জাতিক

গণহারে উৎপাদনে রাশিয়ার ভ্যাকসিন, ক্রেতা তালিকায় এবার ভিয়েতনাম

গণহারে উৎপাদনে রাশিয়ার ভ্যাকসিন, ক্রেতা তালিকায় এবার ভিয়েতনাম
গণহারে উৎপাদনে রাশিয়ার ভ্যাকসিন, ক্রেতা তালিকায় এবার ভিয়েতনাম

বিতর্ক ও প্রশ্নকে তোয়াক্কা না করে নিজেদের অনুমোদিত নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন গণহারে উৎপাদন শুরু করেছে রাশিয়া। ভিয়েতনামও এই ভ্যাকসিন পেতে নাম তালিকাভুক্ত করেছে। যদিও করোনার ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার বিরোধিতা করায় পদত্যাগ করতে হয়েছে রাশিয়ার শীর্ষ এক চিকিৎসককে।

বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিনের অনুমোদন করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল রাশিয়া। এমনকি স্বয়ং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর মেয়েকে সেই ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দেন।

রাশিয়ার ভ্যাকসিনটির অনুমোদন পাওয়ার পরপরই প্রশ্ন উঠতে শুরু করে। এত তাড়াতাড়ি ভ্যাকসিনের আবিষ্কার, নিয়ম মেনে ট্রায়াল হলো কিনা, তা নিয়ে সন্দিহান ছিলেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। এবার তাদের এই সন্দেহ আরো পোক্ত হলো রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এথিকস কমিটির সদস্য এবং খ্যাতনামা চিকিৎসক অ্যালেকজান্ডার চুচলিনের পদত্যাগের পর। নিয়মকানুন না মেনে ভ্যাকসিনের ছাড়পত্র দেওয়ার বিরোধিতা করার কারণেই ইস্তফা দিতে হলো এই চিকিৎসককে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

তবে বিতর্ক চললেও নিজেদের অবস্থানে অটুট রাশিয়া। নিজেদের অনুমোদিত এই ভ্যাকসিন গণহারে উৎপাদন শুরু করে দিয়েছে তারা। দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় এও জানিয়েছে, চলতি মাসের শেষ নাগাদ ভ্যাকসিনটির প্রয়োগ শুরু করা যাবে।

এদিকে, রাশিয়ার দাবিতে আস্থা রেখে অন্যদের সঙ্গে ভিয়েতনাম সরকারও টিকাটি কিনতে নাম নিবন্ধন করে নিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ