আন্তর্জাতিক

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরাইলে বিক্ষোভ

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরাইলে বিক্ষোভ
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরাইলে বিক্ষোভ

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরাইল। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে শনিবার থেকে জেরুজালেমে তার বাসভবনের সামনে জড়ো হন হাজার হাজার মানুষ। জেরুজালেমে নেতানিয়াহুর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করে। ধীরে ধীরে এ বিক্ষোভ জনসমুদ্রে রূপ নেয়। নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ।

প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে করোনা মোকাবিলায় ব্যর্থতা, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে এই বিক্ষোভ শুরু হয়েছে। এর আগেও তার পদত্যাগ দাবিতে বিক্ষোভ হয়েছে। তবে এবার জোর বিক্ষোভ শুরু হয়েছে, যা গতকাল ব্যাপক আকার ধারণ করে। নেতানিয়াহুকে একজন ‘ক্রাইম মিনিস্টার’ বা ‘অপরাধী’ আখ্যা দিয়ে তার শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। নেতানিয়াহুর বাসভবনের বাইরে ছাড়াও জেরুজালেমের বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। তারা প্রেসিডেন্ট রুভেন রিভলিনের বাসভবনের দিকেও যাওয়ার চেষ্টা করে। তবে সেদিকে এগিয়ে গেলে পুলিশ তাদের বাধা দেয়।

এক বিক্ষোভকারী বলেন, ইসরাইলের ভবিষ্যত্ রক্ষায় আমি এ আন্দোলনে অংশ নিয়েছে। চারদিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি। ইসরাইলে প্রতিদিনই অসংখ্য মানুষ বেকার হয়ে পড়ছেন। হাতে কোনো কাজ নেই, পকেটে অর্থ নেই। কীভাবে কী করব বুঝতে পারছি না। তাই বাধ্য হয়েই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি। নেতানিয়াহু একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি একজন দুর্নীতিবাজ। একজন ‘স্বৈরাচারী’ শাসক। উল্লেখ্য, দুই দফা নির্বাচনেও একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় চলতি বছরের মে মাসে সমঝোতার ভিত্তিতে পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন নেতানিয়াহু। সূত্র : বিবিসি, সিএনএন, টাইমস অব ইসরাইল ও আল-জাজিরা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ