আন্তর্জাতিক

ভারতের সংসদ ভবনে হঠাৎ আগুন

ভারতের সংসদ ভবনে হঠাৎ আগুন
ভারতের সংসদ ভবনে হঠাৎ আগুন

ভারতের দিল্লিতে সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। সোমবার (১৭ আগস্ট) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় দিল্লি ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অ্যানেক্স বিল্ডিংয়ের ৭ তলার ৬ নম্বর কক্ষে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

দিল্লির ফায়ার সার্ভিস বিভাগের পরিচালক অতুল গর্গ বলেছেন, সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

প্রসঙ্গত করোনার কারণে ২৫ মার্চ থেকে ভারতজুড়ে লকডাউন ঘোষণার কয়েক দিন আগে থেকেই সংসদের উভয় কক্ষ, লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন স্থগিত করে দেয়া হয়। বাজেট অধিবেশন স্থগিত করা হয় ২৩ মার্চ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ