আন্তর্জাতিক

জম্মু ও কাশ্মীরে গুলিতে ৩ পুলিশ নিহত

জম্মু ও কাশ্মীরে গুলিতে ৩ পুলিশ নিহত
জম্মু ও কাশ্মীরে গুলিতে ৩ পুলিশ নিহত

ভারতের জম্মু ও কাশ্মীরে গুলিতে নিরাপত্তা বাহিনীর তিন কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকালে বারামুল্লা জেলার ক্রেড়ির একটি চেকপোস্টে এ হামলা চালানো হয়।

হামলাকারীদের ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করেছে সংবাদ সংস্থা এএনআই।

নিহতদের মধ্যে দুজন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্য, অন্যজন জম্মু ও কাশ্মীর পুলিশে কর্মরত ছিলেন।

এনডিটিভি জানায়, সোমবার সকালে ক্রেড়ির একটি চেকপোস্টে সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের একটি যৌথ দল টহল দিচ্ছিল। হঠাৎ করে কিছু ‘সন্ত্রাসী’ তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। হামলার পর ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়।

পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার বলেন, হামলায় ৩ নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। দ্রুত ওই এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ