আন্তর্জাতিক

প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনকে মনোনয়ন দিল ডেমোক্র্যাট দল

প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনকে মনোনয়ন দিল ডেমোক্র্যাট দল
প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনকে মনোনয়ন দিল ডেমোক্র্যাট দল

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে ডেমোক্র্যাট দল।

এর মধ্য দিয়ে আগামী নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট দলের হয়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়বেন তিনি।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে বিধ্বস্ত আমেরিকাকে সারিয়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন এই প্রবীণ রাজনীতিবিদ।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, তার অবসান ঘটানোরও কথা বলেছেন তিনি।

‘লিডারশিপ ম্যাটারস’ স্লোগান নিয়ে ডেমোক্র্যাটদের কনভেনশনের দ্বিতীয় রাতের কার্যক্রমের উদ্দেশ্য ছিল আমেরিকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে বাইডেন প্রতিনিধিত্ব করবেন।

আগের ধারণ করা একটি ভিডিওতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেন, চলতি সময়ে এই দুর্যোগের মধ্যে ওভাল অফিস একটি নির্দেশনা কেন্দ্র হওয়া উচিত। কিন্তু ওভাল অফিসটি এখন ঝড়ের কেন্দ্র। সেখানে কেবল বিশৃঙ্খলাই আছে।

তিনি বলেন, কিন্তু একটি বিষয় কখনো পরিবর্তন পরিবর্তন ঘটেনি, সেটা হচ্ছে, ট্রাম্প তার দায়দায়িত্ব অস্বীকার করে যাচ্ছেন এবং দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে যাচ্ছেন।

চারদিনের কনভেনশন অনেকটাই ভার্চ্যুয়াল মাধ্যমে হয়েছে। এসময় বাইডেনের প্রার্থিতা নিশ্চিত করতে সারা দেশ থেকে ডেলিগেটরা ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার নিজের গ্রহণযোগ্যতা ভাষণ দেবেন সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ। এর অর্থ হচ্ছে, বিশ্বের কাছে আমি ও আমার পরিবার গ্রহণযোগ্য।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ