আন্তর্জাতিক

দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১

দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১
দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল নেভানোর কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ওই হেলিকপ্টারটির পাইলট নিহত হয়েছেন। তিনি একাই হেলিকপ্টারটিতে ছিলে। দাবানল নেভাতে হেলিকপ্টারটি থেকে পানি ছেটানো হচ্ছিল।

কয়েকশ দাবানল মোকাবিলায় এরইমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিওসোম। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর নিকটবর্তী এলাকায় দ্রুতগতিতে দাবানল ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ ওই অঞ্চল ছাড়তে বাধ্য হয়েছে। সবচেয়ে ঝুঁকিতে পড়েছে এক লাখ বাসিন্দার ভ্যাকাভিল শহর। ঘরবাড়ি খালি করতে দরজা থেকে দরজায় গিয়ে সতর্কবাণী দিচ্ছেন কর্মকর্তারা। দমকল বাহিনীর শতাধিক সদস্যের অগ্নি নির্বাপণ সরঞ্জাম দিয়ে আগুন নেভানোর চেষ্টা অব্যাহত রখেছে।

একদিকে প্রখর তাপমাত্রায় যেমন নেভানো যাচ্ছে না আগুন, অন্যদিকে মার্কিন আবহাওয়া দপ্তর ক্যালিফোর্নিয়ায় তীব্র বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়ার পর উদ্বেগ আরও বেড়েছে। এখন বজ্রপাত থেকে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে দমকল কর্তৃপক্ষ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ