আন্তর্জাতিক

ভারতে ২৪ ঘণ্টায় প্রায় ৭০ হাজার করোনা রোগী

ভারতে ২৪ ঘণ্টায় প্রায় ৭০ হাজার করোনা রোগী
ভারতে ২৪ ঘণ্টায় প্রায় ৭০ হাজার করোনা রোগী

ভারতে গত ২৪ ঘণ্টায় ৬৯ হাজার ৮৭৮ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এমন তথ্য দিয়েছেন।

নতুন করে আক্রান্ত বাড়ায় ভারতে সর্বমোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৯ লাখ ৭৫ হাজার ৭০১ জনে। তবে এ পর্যন্ত ২২ দশমিক ২২ লাখ মানুষ রোগটি থেকে সেরে উঠেছেন।-খবর এনডিটিভি

বিশ্বে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরেই আক্রান্তের তালিকায় তৃতীয় রয়েছে ভারত, আর এশিয়ায় সবার চেয়ে এগিয়ে।

দক্ষিণ এশিয়ার দেশটিতে কোভিড-১৯ মহামারীতে ৫৫ হাজার ৭৯৪ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯৪৫ জন।

ভারতে মহামারীতে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক ও উত্তর প্রদেশ।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আগামী দুই বছরেরও কম সময়ের মধ্যে করোনা থেকে বিশ্ব মুক্ত হবে। অর্থাৎ স্প্যানিশ ফ্লু থেকে দ্রুত করোনা থেকে মানুষের মুক্তি মিলবে।

সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেবরিয়াসুস বলেন, আমরা আশা করছি, দুই বছরেরও কম সময়ের মধ্যে আমরা এই মহামারীর শেষ দেখবো। ১৯১৮ সালের প্রাণঘাতী মহামারীর চেয়েও দ্রুত নোভেল করোনাভাইরাসের লাগাম টানা সম্ভব হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ