আন্তর্জাতিক

ভারতে পাঁচতলা ভবন ধসে নিহত ১, আটকা পড়েছেন অনেকে

ভারতে পাঁচতলা ভবন ধসে নিহত ১, আটকা পড়েছেন অনেকে
ভারতে পাঁচতলা ভবন ধসে নিহত ১, আটকা পড়েছেন অনেকে

ভারতে পাঁচতলা ভবন ধসে নিহত ১, আটকা পড়েছেন অনেকেরাজ্যের রায়গড় শহরে সোমবার ধসে পড়া ওই ভবনটিতে ৪৫টির বেশি ফ্ল্যাট ছিল।ধ্বংসস্তুপের নিচে এখনও অন্তত ৭০ জন আটকা রয়েছেন বলে আশঙ্কা করছেন উদ্ধার কর্মীরা।খবর এনডিটিভির।

ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, বিশেষায়িত সরঞ্জাম এবং প্রশিক্ষিত কুকুর নিয়ে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে তিনটি দল।

মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে মাহাদ জেলার রায়গড় শহরে ওই ভবন ধসের ঘটনা ঘটে।

সোমবার সন্ধ্যা ছয়টার দিকে আকস্মিকভাবে তারিক গার্ডেন নামের ভবনটি ধসে পড়ে। দুর্ঘটনার কয়েকটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ভবনটি ধসে পড়লে ওই এলাকায় বিশাল ধূলার মেঘ তৈরি হয়।

স্থানীয় জেলা কালেক্টর নিধি চৌধুরী জানান, প্রথমে দশ বছরের পুরনো ভবনটির ওপরের তিন তলা ধসে পড়ে। তখন অল্প কয়েকজন মানুষ দৌড়ে বের হয়ে আসতে সক্ষম হয়। সেখান থেকে ১৫ জনের মতো মানুষকে উদ্ধার করা হয়েছে। আহতদের সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় এমপি কংগ্রেস নেতা সুনিল তাতকারে জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কমিটি গঠন করা হচ্ছে।

এদিকে এই ভবন ধসের ঘটনাকে ইতোমধ্যে বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্ভাব্য সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত মাসেই মুম্বাইতে ভারি বর্ষণে অপর একটি বহুতল ভবন ধসে অন্তত নয় জন নিহত ও বেশ কয়েক জন আহত হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ