আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় ১৩৯ বছরের পুরোনো মসজিদে আগুন

দক্ষিণ আফ্রিকায় ১৩৯ বছরের পুরোনো মসজিদে আগুন
দক্ষিণ আফ্রিকায় ১৩৯ বছরের পুরোনো মসজিদে আগুন

দক্ষিণ আফ্রিকার একটি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৩৯ বছরের পুরোনো ওই মসজিদটি দুরবান শহরে অবস্থিত।

স্থানীয় সময় সোমবার গ্রে স্ট্রিট নামের ওই মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত অন্যতম বৃহৎ এই মসজিদে কিভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত নয়।

সাউথ আফ্রিকান মুসলিম নেটওয়ার্কের চেয়ারম্যান ফয়সাল সুলাইমান জানিয়েছেন, বিদ্যুৎ সংযোগে ত্রুটি থেকেই হয়তো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফয়সাল সুলাইমান এএফপিকে বলেন, এটা সম্ভবত দুর্ঘটনাবশত হয়েছে। ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছেন তিনি।

ওই মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের খবর এখনও নিশ্চিত নয়। অগ্নিকাণ্ডের বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা গেছে লোকজন মসজিদের কাছে জড়ো হয়েছে। দুইতলা বিশিষ্ট মসজিদ ভবনে আগুন জ্বলছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ