আন্তর্জাতিক

'যত বেশি সম্ভব' হত্যা করতে চেয়েছিল গানম্যান টারান্ট

'যত বেশি সম্ভব' হত্যা করতে চেয়েছিল গানম্যান টারান্ট
'যত বেশি সম্ভব' হত্যা করতে চেয়েছিল গানম্যান টারান্ট

গেল বছর নিউজিল্যান্ডের দুটি মসজিদে মুসল্লিদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন টারান্ট নামের এক শ্বেতাঙ্গ। ভয়াবহ ওই হামলায় মারা যান ৫১ জনের। নির্মম ওই হামলার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয় লাইভ স্ট্রিম করে।

মসজিদে হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন টারান্ট। সোমবার (২৪ আগস্ট) সকালে নিউজিল্যান্ডের আদালতে এ সংক্রান্ত শুনানি শুরু হয়েছে।

জানা গেছে, ক্রাইস্টচার্চের দুটি মসজিদ ছাড়াও আরো একটি মসজিদে হামলার পরিকল্পনা ছিল টারান্টের। এমনকি 'যত বেশি সম্ভব' মানুষ হত্যা করতে চেয়েছিল সেদিন। আদালতে শুনানিকালে এসব তথ্য উঠে আসে। এই মামলায় শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাভোগ করতে হতে পারে আসামির।

আদালতে শুনানির সময় কারাগারের ধূসর পোশাকে দেখা গেছে টারান্টকে। তার আশেপাশে তিনজন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। শুনানির সময় একেবারেই নিশ্চুপ ছিলেন এই হামলাকারী।

করোনাভাইরাসের কারণে সরাসরি এই শুনানিতে কেউই উপস্থিতি ছিলেন না।সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অন্য একটি কোর্টরুম থেকে ভিডিও কলিংয়ের মাধ্যমে শুনানি প্রক্রিয়া দেখানো হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ