আন্তর্জাতিক

মহারাষ্ট্রে ভবনধসে অর্ধশতাধিক আটকা, নিহত ১

মহারাষ্ট্রে ভবনধসে অর্ধশতাধিক আটকা, নিহত ১
মহারাষ্ট্রে ভবনধসে অর্ধশতাধিক আটকা, নিহত ১

ভারতের মহারাষ্ট্র রাজ্যে পাঁচতলা ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষ ধ্বংসাবশেষে আটকে রয়েছেন। এর মধ্যেই অনেককে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। এদিকে, এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মহারাষ্ট্রের মুম্বাই থেকে ১২০ কিলোমিটার দূরের মাহাদ জেলায় গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আজ মঙ্গলবার এ খবর জানিয়েছে।

জানা গেছে, বিধ্বস্ত পাঁচতলা ভবনটির ৪৫টি ফ্ল্যাটে বসবাস করত মানুষ। ভবন ধসের পর উদ্ধারকর্মীরা কাজ শুরু করলে তাৎক্ষণিকভাবে ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১৭ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। এখনো ভবনটিতে কেউ জীবিত রয়েছে কি না, তা অনুসন্ধানে ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে।

এদিকে, এ ভবন ধসের ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের সহায়তার আহ্বান জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ধারণা করা হচ্ছে, কয়েকদিন ধরে ভারি বৃষ্টির কারণে পুরোনো আমলের ওই ভবনটি ধসে পড়েছে। গতমাসেও মুম্বাইয়ে একটি পুরোনো বহুতল ভবন ধসের ঘটনায় নয়জনের প্রাণহানি ঘটে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ