আন্তর্জাতিক

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, দুজনকে গুলি করে হত্যা

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, দুজনকে গুলি করে হত্যা
বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, দুজনকে গুলি করে হত্যা

পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ যুবক আহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের কেনোসা শহরে টানা তৃত্বীয় দিনের মতো বিক্ষোভ চলছে। এরই মধ্যে দুই বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ছাড়া একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, পুলিশ বলছে, তিন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। তবে কারা এর সঙ্গে জড়িত সে সম্পর্কে জানানো হয়নি।

এর আগে ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ যুবক নিহত হন। ওই সময় দেশজুড়ে বর্ণবাদবিরোধী বিক্ষোভ শুরু হয়। এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন জায়গায়।

এর মধ্যেই রোববার সন্ধ্যায় উইসকনসিনের কেনোসা শহরে পুলিশের গুলিতে গুরুতর আহত হন জ্যাকব ব্লেক নামের এক কৃষ্ণাঙ্গ।

ভিডিও ফুটেজে দেখা যায়, দুই পুলিশ তাঁকে অনুসরণ করতে থাকে। ২৯ বছর বয়সী ওই কৃষ্ণাঙ্গ তরুণ গাড়িতে ওঠার সময় পুলিশ তাঁকে পেছন থেকে গুলি করে। পর পর সাতটি গুলির শব্দ শোনা যায়। পরে তাঁকে পুলিশ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনা সামনে আসার পর রাতেই হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করতে রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীরা আগ্রাসি হয়ে উঠলে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। জারি হয় কারফিউ। তবে কারফিউ উপেক্ষা করেই সোমবার ও মঙ্গলবার রাতে আবারও রাস্তায় নামে বিক্ষোভকারীরা।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, একটি গ্যাস স্টেশনে নিরাপত্তায় নিয়োজিত সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হলে গোলাগুলির ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে কেনোসা পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে শহরে গুলির ঘটনায় কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। গুলিতে দুজনের মৃত্যু হয়েছে এবং গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ