আন্তর্জাতিক

বৈরুত বিস্ফোরণ

বাংলাদেশি জাহাজ বিএনএস বিজয় মেরামত করবে তুরস্ক

বাংলাদেশি জাহাজ বিএনএস বিজয় মেরামত করবে তুরস্ক
বাংলাদেশি জাহাজ বিএনএস বিজয় মেরামত করবে তুরস্ক

লেবাননের বৈরুত বন্দরে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়া বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় মেরামত করে দেবে তুরস্ক। বৃহস্পতিবার তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানায়, বৈরুত বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়া বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় তুরস্কে নিয়ে আসছে উদ্ধারকারী জাহাজ টিসিজি ইনেবলু। তুরস্কের নৌবাহিনী ফ্যাসিলিটিতে বিএনএন বিজয়ের প্রয়োজনীয় মেরামত করা হবে।

লেবাননের রাজধানীতে ওই বিস্ফোরণের ঘটনায় অন্তত তিন বাংলাদেশি নিহত হয়। এছাড়া ওই বিস্ফোরণে বিএনএস বিজয় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বৈরুত বন্দরে নোঙর করা ছিল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয়।

গত ৪ আগস্ট শক্তিশালী এক বিস্ফোরণে কেঁপে ওঠে বৈরুত বন্দর। ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনায় ১৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। আহত হয় আরও ৬ হাজারের বেশি মানুষ।

লেবাননের সরকার জানিয়েছে, বন্দরের একটি গুদামে ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ ছিল। সেই অ্যামোনিয়াম নাইট্রেট থেকেই বিস্ফোরণ ঘটেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বোমার কারণে ওই বিস্ফোরণ ঘটেছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ