আন্তর্জাতিক

আফগান বাহিনীর অভিযানে ৪৪ তালেবান নিহত

আফগান বাহিনীর অভিযানে ৪৪ তালেবান নিহত
আফগান বাহিনীর অভিযানে ৪৪ তালেবান নিহত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে গত দুই দিনে কমপক্ষে ৪৪ তালেবান সেনা নিহত হয়েছেন। শনিবার আফগান সেনাবাহিনীর এক বিবৃতিতে একথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, সংঘাতপূর্ণ ইমাম সাহিব এলাকায় যুদ্ধবিমানের সাহায্যে চালানো এ অভিযানে নিহতদের মধ্যে কারি আব্দুল্লাহ ওরফে হিজরান, মোল্লাহ খায়রুল্লাহ ওরফে কারি আহমেদ এবং কারি হাফিজ নামে পরিচিত সশস্ত্র গ্রুপের স্থানীয় তিন কমান্ডার রয়েছে।

সেনাবাহিনীর সিনিয়র কমান্ডার জেনারেল আদম খান মতিনের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, সেখানে অভিযান চলাকালে আরো ৩৭ জঙ্গি আহত হয়।

এ প্রতিবেদনের ব্যাপারে তালেবানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি। শিনহুয়া।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ