আন্তর্জাতিক

হঠাৎ চীন সাগরে ভারতের যুদ্ধজাহাজ

হঠাৎ চীন সাগরে ভারতের যুদ্ধজাহাজ
হঠাৎ চীন সাগরে ভারতের যুদ্ধজাহাজ

গালওয়ানের ঘটনার পর বেইজিংকে চাপে রাখতে বিরোধীয় দক্ষিণ চীন সাগরে যুদ্ধাজাহাজ মোতায়েন করেছে ভারত। দুই দেশের মধ্য চলা আলোচনার মধ্যেই দিল্লির এমন পদক্ষেপে আপত্তি জানিয়েছে চীন। এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। খবরে বলা হয়েছে, চীনা বাহিনী কৃত্রিম দ্বীপপুঞ্জ ও সামরিক উপস্থিতির মাধ্যমে ২০০৯ সাল থেকে ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলোর উপস্থিতিতে আপত্তি জানিয়ে আসছে।

সামরিক একটি সূত্র সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, লাদাখে চীনের সঙ্গে সংঘর্ষে ২০ সেনা নিহতের পর। ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরে মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় পিপলস লিবারেশন আর্মির (পিএলও) নৌবাহিনী তার ভূখণ্ডের অংশ হিসাবে বেশিরভাগ জলসীমা দাবি করে; এবং যে কোনো বাহিনীর উপস্থিতিতে আপত্তি জানায়।

দ্রুত ভারতীয় যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরে মোতায়েন করায় চীনা নৌবাহিনী ও নিরাপত্তায় নিয়োজিতরা আপত্তি জানিয়েছে।তারা বলছে, দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলার মধ্যেই এমন যুদ্ধজাহাজের উপস্থিতি বিরোধপূর্ণ। দক্ষিণ চীন সাগরে ইতিমধ্যেই আমেরিকার রণতরীর ও ডেস্ট্রয়ারের উপস্থিতি রয়েছে। ভারতীয় বাহিনী নিয়মিতভাবে আমেরিকার সমমানের যুদ্ধজাহাজগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে বলে সূত্র জানিয়েছে।

চীন কয়েক দশক ধরে দক্ষিণ চীন সাগরের একটি বিশাল অংশ দাবি করে আসছে। সেখানে তারা কয়েকটি বিরোধীয় দ্বীপে সামরিকঘাঁটি নির্মাণ করে আসছে। এদিকে ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, তাইওয়ান ও ইন্দোনেশিয়া তাদের কাছাকাছি সামুদ্রিক অঞ্চল দাবি করে আসছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ