আন্তর্জাতিক

চীন পরমাণু অস্ত্র দ্বিগুণ করছে: পেন্টাগন

চীন পরমাণু অস্ত্র দ্বিগুণ করছে: পেন্টাগন
চীন পরমাণু অস্ত্র দ্বিগুণ করছে: পেন্টাগন

আগামী এক দশকের মধ্যে চীন তার পরমাণু অস্ত্র দ্বিগুণ করার পরিকল্পনা করছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের।

চীনের সামরিক শক্তি সম্পর্কে মঙ্গলবার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে পেন্টাগন এ দাবি করে। খবর এপির।

পেন্টাগনের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীন তার পরমাণু অস্ত্র আধুনিকায়ন করছে এবং বাড়াচ্ছে। সে ক্ষেত্রে আগামী এক দশকের মধ্যে চীনের পরমাণু ওয়্যারহেডের সংখ্যা বর্তমান সংখ্যার চেয়ে অন্তত দ্বিগুণ হবে।

এতে বলা হয়েছে, চীনের কাছে বর্তমানে ২০০ পরমাণু অস্ত্র রয়েছে। পেন্টাগনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে চীন সরকার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা অনেক বেশি বাড়াবে, যা আমেরিকার জন্য হুমকি হয়ে দেখা দেবে। এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়্যারহেড বহনে সক্ষম বলে প্রতিবেদনে দাবি করা হয়।

পেন্টাগনের প্রতিবেদন বলছে, চীন এরই মধ্যে জাহাজ নির্মাণ, ভূমিভিত্তিক কনভেনশনাল ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ও সমন্বিত বিমান প্রতিরক্ষাব্যবস্থাসহ সামরিক সরঞ্জামাদি আধুনিকায়নের ক্ষেত্রে আমেরিকার সমকক্ষ হয়েছে অথবা কোনো কোনো ক্ষেত্রে আমেরিকাকে ছাড়িয়ে গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ