আন্তর্জাতিক

আবার বিশ্বনবীর বিতর্কিত কার্টুন ছেপেছে শার্লি এব্দো

আবার বিশ্বনবীর বিতর্কিত কার্টুন ছেপেছে শার্লি এব্দো
আবার বিশ্বনবীর বিতর্কিত কার্টুন ছেপেছে শার্লি এব্দো

আবার বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বহুল বিতর্কিত কিছু কার্টুন আবার প্রকাশ করেছে ফরাসী রম্য সাময়িকী শার্লি এব্দো। এসব কার্টুন প্রকাশের জেরে ২০১৫ সালে তাদের অফিসে হামলা চালানো হয়েছিল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ বছর আগে ফরাসী রম্য সাময়িকী শার্লি এব্দোর অফিসে ইসলামপন্থীদের যে হামলা হয়, তার সঙ্গে জড়িত সন্দেহে ১৪ জন কথিত ষড়যন্ত্রকারীর বিচার বুধবার শুরু হচ্ছে। এরই একদিন আগে বিশ্বনবীর বিতর্কিত কিছু কার্টুন আবার প্রকাশ করল শার্লি এব্দো।

খবরে আরো বলা হয়, কথিত ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে অভিযোগ, শার্লি এব্দোতে ২০১৫-র ৭ই জানুয়ারি দুই ভাই-এর চালানো বন্দুক হামলায় সহযোগিতা করেছিল এই ১৪জন।

সুপরিচিত কার্টুনিস্টসহ ১২ জন ওই হামলায় নিহত হয়। এর কয়েকদিন পর প্যারিসে এই ঘটনা সংক্রান্ত আরেকটি হামলায় পাঁচজন মারা যায়।

এই হামলার পর ফ্রান্স জুড়ে জিহাদিদের উপর্যুপরি হামলার ঘটনা শুরু হয়।

শার্লি এব্দোর সাম্প্রতিক সংস্করণের মলাটে বিশ্বনবীর সেই মূল ১২টি কার্টুন চিত্র আবার ছাপা হয়েছে। এই কার্টুনগুলো শার্লি এব্দোয় প্রকাশের আগে সেগুলো ডেনমার্কের একটি সংবাদপত্রেও ছাপা হয়েছে।

ম্যাগাজিনের সম্পাদকীয়কে বলা হয়েছে, ২০১৫-র হত্যাকাণ্ডের পর থেকে নবীর ব্যঙ্গাত্মক কার্টুন ছাপানো অব্যাহত রাখার জন্য তাদের কাছে প্রায়ই অনুরোধ এসেছে।

"আমরা সবসময়ই এই অনুরোধ প্রত্যাখান করেছি। আইনত এধরনের কার্টুন প্রকাশে কোনরকম নিষেধাজ্ঞা নেই। কিন্তু সেধরনের কার্টুন প্রকাশের জন্য কোন যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে, এমন কোন কারণ যা বিতর্কের খাতিরে সামনে আনা যুক্তিসঙ্গত হবে," লেখা হয়েছে সম্পাদকীয়তে।

সেখানে আরো বলা হয়েছে, যেহেতু জানুয়ারি ২০১৫-র সেই সন্ত্রাসী হামলার বিচার এ সপ্তাহে শুরু হচ্ছে, তাই কার্টুনগুলো পুন:প্রকাশ করা আমরা দরকার বলে মনে করেছি। বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ