আন্তর্জাতিক

কঙ্গোতে ছড়িয়ে পড়েছে ‘বানর পক্স’ ১০ জনের মৃত্যু

কঙ্গোতে ছড়িয়ে পড়েছে ‘বানর পক্স’ ১০ জনের মৃত্যু
কঙ্গোতে ছড়িয়ে পড়েছে ‘বানর পক্স’ ১০ জনের মৃত্যু

আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে বানর পক্সের প্রাদুর্ভাবে ১০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যম এ রোগে ১৪১ জন আক্রান্তের খবর দিয়েছে। বিবিসি।

শানকুরু প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইমে আলেঙ্গো স্থানীয় সংবাদ ওয়েবসাইট অ্যাকচুয়ালাইটকে বলেছেন, ‘জরিপের প্রথম সপ্তাহ থেকে ৩৩তম দিন পর্যন্ত আমরা ১৪১ জন রোগী শনাক্ত করেছি, মারা গেছেন ১০ জন।’

আলেঙ্গো জানান, এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে পাঁচ বছরের কমবয়সী শিশুরা।

আফ্রিকার আরও কয়েকটি দেশে মাঙ্কিপক্স ছড়াচ্ছে বলে খবর তার।

জরুরি স্বাস্থ্য বুলেটিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকান দফতর বলেছে, বর্তমান জরুরি অবস্থায় এই প্রাদুর্ভাব মোকাবেলায় তহবিল সংগ্রহ করার মতো চ্যালেঞ্জ তাদের নিতে হচ্ছে।

মাঙ্কিপক্স ভাইরাস এক ধরনের অর্থোপক্সভাইরাস, যার লক্ষণ গুটি বসন্তের মতো হলেও ততটা গুরুতর নয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ