আন্তর্জাতিক

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় ৯ সেনা সদস্য নিহত

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় ৯ সেনা সদস্য নিহত
নাইজেরিয়ায় জঙ্গি হামলায় ৯ সেনা সদস্য নিহত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোরনো প্রদেশে জেহাদীদের হামলায় অন্তত ৯ সেনা সদস্য নিহত হয়েছে। দুইটি নিরাপত্তা সূত্র এ কথা জানায়। মঙ্গলবার দিনের শেষ দিকে মাগুমেরি শহরের একটি সেনা অবস্থানে ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) হিসাবে পরিচিত সংগঠনের যোদ্ধারা মেশিনগান সজ্জিত ১০ টি ট্রাকে করে এসে এই হামলা চালায় এবং ৯ জনকে হত্যা করে।

প্রথম সূত্র এএফপিকে জানায়, সন্ত্রাসীরা বিকাল ৪ টার (গ্রিনিচ মান সময় ১৫.০০টা) দিকে একটি সামরিক চৌকিতে হামলা চালায়, এতে ৯ জনের মৃত্যু হয়। হামলাকারীরা একটি সাঁজোয়া ট্যাঙ্ক ও পরিখা খননকারী একটি যানসহ তিনটি যানবাহন পুড়িয়ে দিয়েছে। দ্বিতীয় সূত্র একই ধরণের খবর দিয়েছে।

আঞ্চলিক রাজধানী মাগুমেরি থেকে আসা বাড়তি সেনা সমর্থনে পাল্টা হামলা চালালে ২০ জঙ্গি নিহত হয়। বুধবার আইএসডব্লিউএপি এক বিবৃতিতে মাগুমেরিতে হামলার দায় স্বীকার করে বলেছে, হামলায় ১০ জন সৈন্যকে হত্যা এবং গোলাবারুদ ও সামরিক যানবাহন জব্দ করেছে। (বাসস)

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ