আন্তর্জাতিক

ইরাক থেকে সেনা প্রত্যাহারে ওয়াশিংটনকে মস্কোর আহ্বান

ইরাক থেকে সেনা প্রত্যাহারে ওয়াশিংটনকে মস্কোর আহ্বান
ইরাক থেকে সেনা প্রত্যাহারে ওয়াশিংটনকে মস্কোর আহ্বান

ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে মস্কো। মার্কিন সরকার ইরাক থেকে কিছু সেনা সরিয়ে নিচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর মস্কো এ আহ্বান জানায়। খবর পার্স টুডে’র।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘মধ্যপ্রাচ্যে থেকে বিশেষ করে ইরাকের মাটি থেকে সেনা প্রত্যাহার হবে আমেরিকার জন্য সবচেয়ে উপযুক্ত পদক্ষেপ।’

তিনি বলেন, ‘ইরাকে মার্কিন সেনা উপস্থিতি মধ্যপ্রাচ্যের এ দেশটিতে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বয়ে আনতে পারেনি বরং উল্টো গোটা অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।’

রাশিয়ার এই কূটনীতিক একেই সঙ্গে বলেন, ‘তবে এখন পর্যন্ত মার্কিন কর্মকর্তারা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করার যে ঘোষণা দিয়েছেন তার বেশিরভাগই বাস্তবায়িত হয়নি।’ তবে সেসব ঘোষণাকে পেছনে ফেলে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা বাস্তবায়ন করা হবে বলে মারিয়া জাখারোভা আশা প্রকাশ করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ