আন্তর্জাতিক

জাপানে ভয়াবহ টাইফুন, ২২ হাজার সেনা মোতায়েন

জাপানে ভয়াবহ টাইফুন, ২২ হাজার সেনা মোতায়েন
জাপানে ভয়াবহ টাইফুন, ২২ হাজার সেনা মোতায়েন

জাপানে কয়েকদিনের মধ্যেই আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর টাইফুন হাইসেন। ধারণা করা হচ্ছে এই টাইফুন ভয়াবহ রূপ ধারণ করবে তাই ইতিমধ্যেই ২২,০০০ সেনাকে পুরোপুরি অ্যালার্টে রাখা হয়েছে বলে জানাচ্ছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী তারো কোনো।

জাপানের দক্ষিণ পশ্চিম অংশে এই বিধ্বংসী টাইফুন আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তারো কোনো জানিয়েছেন, যদি কোনও কিছু ঘটে যায়, তবে ২২০০০ সেনা পুরোপুরি সতর্ক রয়েছেন। যে কোনও কিছুর জন্য প্রস্তুত থাকার কথাও জানিয়েছেন তিনি। জাপানের আবহাওয়া সংস্থা ইতিমধ্যেই জানিয়েছে, টাইফুনের ফলে সমুদ্রের জলে ব্যাপক ঢেউ দেখা যেতে পারে। এই ঢেউয়ের মাত্রা বলতে গিয়ে তারা সুনামির সঙ্গে তুলনা করেছেন। ফলে আতঙ্ক তৈরি হয়েছে জাপানবাসীর জনমনে।

হাইসেনের কেন্দ্রে অ্যাটমোস্ফেরিক চাপ থাকছে ৯২০ হেক্টোপ্যাস্কাল। এর হাওয়ার শক্তি ঘন্টা প্রতি থাকছে ১৮০ কিলোমিটার। মনে করা হচ্ছে রবিবার সন্ধ্যা অথবা আগামীকাল সোমবারের মধ্যেই জাপানে আছড়ে পড়তে পারে এই হাইসেন। ইতিমধ্যেই জাপান সরকার একদিকে যেমন সেনাদের ‘ফুল অ্যালার্ট’ করেছে। অন্যদিকে, হাইসেনের গুরুত্ব বুঝে ইতিমধ্যেই প্রায় ১০০ এর কাছাকাছি বিমানের উড়ান বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, টাইফুন আসলে ঘূর্ণিঝড়েরই অপর নাম। অঞ্চলভেদে ঘূর্ণিঝড়ের নাম বদলে কখনও হয়েছে সাইক্লোন, হারিকেন , আবার কখনও টাইফুন। প্রশান্ত মহাসাগর এলাকা তথা চীন, জাপানের আশেপাশে ঘূর্নিঝড়কে টাইফুন বলা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ