বিশ্বে একদিনে করোনা সংক্রমণের সব রেকর্ড ভেঙেছে ভারত। দেশটিতে ২৪ ঘণ্টায় ৯০ হাজার ৬শ জনের শরীরে মিলেছে ভাইরাস। প্রাণ গেছে ১ হাজার ৪৪ জনের। এই সংখ্যাও গত ২৪ ঘণ্টায় বিশ্বে সর্বোচ্চ। এ নিয়ে ভারতে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৭০ হাজার ৬শ।
আক্রান্তের সংখ্যায় ব্রাজিলকে ছাড়িয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে যাওয়ার পথে ভারত। দেশটিতে মোট শনাক্ত ৪১ লাখ ১০ হাজারের বেশি। ব্রাজিলে এই সংখ্যা ৪১ লাখ ২৩ হাজার। সংক্রমণের দিকে দিয়ে প্রথম স্থানে থাকা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মারা গেছে ১ লাখ ৯২ হাজার। আক্রান্ত ৬৪ লাখের বেশি। তবে একদিনে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে কমেছে সংক্রমণ ও মৃত্যুর হার।
এদিকে গত দু'দিনে বিশ্বে করোনায় মারা গেছেন প্রায় ১২ হাজার মানুষ। এ পর্যন্ত মোট প্রাণহানি ছাড়িয়েছে ৮ লাখ ৮২ হাজার। ২ কোটি ৭০ লাখ আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৯০ লাখের বেশি মানুষ।