আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বাড়িতে বোমা বিস্ফোরণ, নিহত ২

পশ্চিমবঙ্গে বাড়িতে বোমা বিস্ফোরণ, নিহত ২
পশ্চিমবঙ্গে বাড়িতে বোমা বিস্ফোরণ, নিহত ২

ভারতের পশ্চিমবঙ্গে বোমা বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

রোববার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার কামারহাতি গোলাঘাট এলাকার একটি বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত দুই ব্যক্তির নাম সাজিদ ও রাজা।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে চারজনকে আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুজন মারা যান।

গুরুতর আহত অন্য দুজন সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তবে কীভাবে ওই বাড়িতে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ