আন্তর্জাতিক

বেলারুশে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক শতাধিক

বেলারুশে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক শতাধিক    বেলারুশের রাজধানী মিনস্কসহ অন্যান্য শহর থেকে একদিনে ১০০ জনকে আটক করা হয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে। বেলারুশে সরকারবিরোধী বিক্ষোভ চতুর্থ সপ্তাহে গড়িয়েছে।  বেলারুশের স্বেচ্ছাসেবী সংস্থা ভায়াসন
বেলারুশে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক শতাধিক বেলারুশের রাজধানী মিনস্কসহ অন্যান্য শহর থেকে একদিনে ১০০ জনকে আটক করা হয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে। বেলারুশে সরকারবিরোধী বিক্ষোভ চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। বেলারুশের স্বেচ্ছাসেবী সংস্থা ভায়াসন

বেলারুশের রাজধানী মিনস্কসহ অন্যান্য শহর থেকে একদিনে ১০০ জনকে আটক করা হয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে। বেলারুশে সরকারবিরোধী বিক্ষোভ চতুর্থ সপ্তাহে গড়িয়েছে।

বেলারুশের স্বেচ্ছাসেবী সংস্থা ভায়াসনা গতকাল রোববার ১৩০ জনকে আটক করা হয়েছে, এমন দাবি করলে সরকারের পক্ষ থেকে ১০০ জনকে আটকের কথা স্বীকার করা হয়।

দীর্ঘ ২৬ বছরের শাসনকালে এবারই সবচেয়ে বড় হুমকির মুখে পড়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে জালিয়াতির অভিযোগ ওঠার পর তাঁর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়।

গত ২২ আগস্টেও রাজধানী মিনস্কে বিক্ষোভ করে লাখ লাখ মানুষ। এরপর থেকে এখন পর্যন্ত পুলিশি বাধা উপেক্ষা করে মিনস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছেই বিক্ষোভ চলমান রয়েছে। বিক্ষোভ-সংঘর্ষে এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে কয়েকশ মানুষ। প্রেসিডেন্ট লুকাশেঙ্কো সম্প্রতি বিক্ষোভকারীদেরকে ‘ইঁদুর’ বলে আখ্যা দেন।

দমন-পীড়নের আশঙ্কায় দেশ ছেড়েছেন বিরোধীদলীয় বহু নেতা। অধিকারকর্মী ওলগা কোভালকোভা শনিবার জানিয়েছেন, গ্রেপ্তার এড়াতে পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন তিনি।

১৯৯৪ সাল থেকে ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। বিদেশি শক্তির ইন্ধনে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে বলে অভিযোগ লুকাশেঙ্কোর।

অন্যদিকে, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর চড়াও হচ্ছে বলে অভিযোগ আসছে। প্রত্যক্ষদর্শীরা বলছে, বিক্ষোভ মিছিল শেষে বাড়ি ফেরাদের আটক করা হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ