আন্তর্জাতিক

কমলা হ্যারিস কখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন না: ট্রাম্প

কমলা হ্যারিস কখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন না: ট্রাম্প
কমলা হ্যারিস কখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন না: ট্রাম্প

করোনাভাইরাসের টিকার বিরুদ্ধে মার্কিন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ও তার রানিংমেট কমলা হ্যারিস যে বক্তব্য জানিয়েছেন, তার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কমলা কোনো দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন না।

এনডিটিভির খবরে এমন তথ্য জানা গেছে। রোববার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী বলেন, টিকার ফলপ্রসূ ও নির্ভরযোগ্যতা নিয়ে বিশ্বাসযোগ্য সূত্র থেকে কোনো বক্তব্য না আসা পর্যন্ত ট্রাম্পের কথায় আমার কখনোই আস্থা নেই।

সোমবার হোয়াইট হাউসে শ্রমিক দিবসের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, টিকা সম্পর্কে অপমানজনক কথা বলেছেন কমলা, যাতে লোকজন এই বিশাল অর্জনকে বিশাল অর্জন বলে মনে না করতে পারেন। আমি নিজের জন্য এই সাফল্য চাইনি, লোকজন যাতে অসুস্থ হয়ে না পড়েন, সেজন্যই এটা চেয়েছি। এখানে চিকিৎসাবিদ্যার বিষয়টিও রয়েছে, যা নিয়ে আমরা সমানতালে কাজ করছি।

করোনার টিকা সবার জন্য নিশ্চিত করার জোর দাবি করে তিনি বলেন, বছরের শেষে কিংবা নভেম্বরের নির্বাচনের আগে তা বাজারে আসবে। যা আমার রাজনৈতিক বিরোধীদের অস্থির করে তুলেছে।

ট্রাম্প বলেন, টিকা-বিরোধী বেপরোয়া মন্তব্যের দরুন বাইডেন-কমলা দুঃখ প্রকাশ করবে। সংখ্যা অবিশ্বাস্যভাবে শক্তিশালী, অবিশ্বাস্য ভালো। কাজেই এখন তারা বলবেন, ওয়াও, অবশেষে ট্রাম্প পেরেছেন। এখন আমরা টিকার বিরুদ্ধে কথা বলছি, এটা দেশের জন্য মারাত্মক খারাপ, বিশ্বের জন্যও।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ