বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে মো. ইউছুফ (৩২) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী-জারুলিয়াছড়িস্থ নোম্যান্সল্যান্ডের ৪৭ নম্বর পিলারের কাছ থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। মো. ইউছুফ উপজেলার ফুলতলী গ্রামের সোলেমানের ছেলে।
বিজিবি ও স্থানীয়রা জানায়, নোম্যান্সল্যান্ডের ৪৭ নম্বর পিলার এলাকায় গবাদিপশুকে খাওয়াচ্ছিলেন এক যুবক। এ সময় তাকে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া আফরিন কচি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। বিষয়টি নিয়ে সীমান্তের সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা করা হচ্ছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: