আন্তর্জাতিক

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের মহারাষ্ট্র

ভূমিকম্প
ভূমিকম্প

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের মহারাষ্ট্র রাজ্য। বুধবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে এই কম্পন অনুভূত হয় রাজ্যের নাসিকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.২।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মহারাষ্ট্রের নাসিক থেকে ৯৩ কি.মি পশ্চিমে কম্পন অনুভূত হয়। তবে মৃদুকম্পনের ফলে সেভাবে কেউ টের পাননি।

ভূমিকম্পের সময় বেশিরভাগ মানুষই ঘুমিয়ে ছিলেন, ফলে অনেকেই কম্পন টের পাননি। যদিও এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

চলতি সপ্তাহে সোমবারই ভূমিকম্পে কেঁপে উঠেছিল মুম্বাই। ওই দিন সকাল ৮ টা ৭ মিনিটে কম্পন অনুভূত হয়। কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৩.৫।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ