আন্তর্জাতিক

অক্সফোর্ডের ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল স্থগিত

অক্সফোর্ডের ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল স্থগিত
অক্সফোর্ডের ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল স্থগিত

অক্সফোর্ডের ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল স্থগিত করা হয়েছে। অ্যাস্ট্রেজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে করোভাইরাসের এই সম্ভাব্য ভ্যাকসিন তৈরি হয়েছে। সম্প্রতি এই ভ্যাকসিন গ্রহণকারী এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে ভ্যাকসিনে ট্রায়াল স্থগিত রেখেছে।

যুক্তরাজ্যে অক্সফোর্ডের এই ভ্যাকসিন গ্রহণকারী এক স্বেচ্ছাসেবীর দেহে মারাত্মক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এই ঘটনাকে ব্যাখ্যাযোগ্য নয় এমন অসুস্থতা হিসেবে উল্লেখ করে রুটিনমাফিক ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে অ্যাস্ট্রেজেনেকা।

পুরো বিশ্বেই অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে আগ্রহের শেষ নেই। প্রথম থেকেই এই ভ্যাকসিনকে সবচেয়ে নিরাপদ বলে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমনকি এখন পর্যন্ত করোনার যতগুলো সম্ভাব্য ভ্যাকসিন তৈরি হয়েছে সবগুলোর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে এগিয়ে আছে অক্সফোর্ড।

আশা করা হচ্ছিল যে প্রথম এবং দ্বিতীয় ধাপের ট্রায়াল শেষে তৃতীয় ধাপও সফলভাবে পার করে বাজারে আসবে করোনার এই ভ্যাকসিন। কয়েক সপ্তাহ আগেই তৃতীয় ধাপের ট্রায়াল শুরু করে অক্সফোর্ডের এই ভ্যাকসিন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার প্রায় ৪২ হাজার স্বেচ্ছাসেবী এতে অংশ নিচ্ছে। এর মধ্যে যুক্তরাজ্যে ১০ হাজার এবং যুক্তরাষ্ট্রে ৩০ হাজার স্বেচ্ছাসেবীর দেহে এটি পুশ করবে অ্যাস্ট্রাজেনেকা। এদিকে ব্রাজিলেও ২ হাজার স্বেচ্ছাসেবী নির্বাচন করা হয়েছে।

গত ২ জুন দেশের দুই হাজার স্বেচ্ছাসেবীর দেহে অক্সফোর্ডের তৈরি করোনার এই ভ্যাকসিনটি প্রয়োগের অনুমোদন দেয় ব্রাজিল সরকার। স্বেচ্ছাসেবী নির্বাচন করার কাজও শেষ হয়েছে সেখানে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ