আন্তর্জাতিক

গ্রিসে শরণার্থীশিবিরে আগুন

গ্রিসে শরণার্থীশিবিরে আগুন
গ্রিসে শরণার্থীশিবিরে আগুন

দাউ দাউ করে জ্বলছে। আকাশে পাকিয়ে উঠছে কালো ধোঁয়ার কুণ্ডলি। পাশ দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ।

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে লেসবস দ্বীপে গ্রিসের সবচেয়ে বড় শরণার্থীশিবির। ক্যাম্প মোরিয়া নামে শিবিরটিসহ বুধবার আগুন লাগে আরও কয়েকটি শরণার্থীশিবিরে।

দমকল বাহিনীর অভিযোগ, আগুন নেভাতে যাওয়ার পর তাদের বাধা দেয়া হয়েছে।

স্থানীয় মিডিয়ায় এমন অভিযোগও উঠছে, করোনা নিয়ে কড়াকড়ির প্রতিবাদে এখানে আগুন লাগানো হয়েছে।

গত সপ্তাহে করোনা নিয়ে এই শিবিরগুলোতে কড়াকড়ি শুরু হয়েছে। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

চলতি সপ্তাহের শুরুর দিকে মোরিয়া শিবিরে একজন সোমালি শরণার্থীর করোনা ধরা পড়ে। তার পরই সেখানে প্রচুর কড়াকড়ি চালু করা হয়েছে।

মোরিয়াতে ১২ হাজার শরণার্থী বিভিন্ন শিবিরে আছেন। তারা সবাই আশ্রয়প্রার্থী। অনেকেই ইরাক ও সিরিয়া থেকে ২০১৫ ও ২০১৬ সালে পালিয়ে এসেছেন। মানবাধিকার সংগঠনগুলোর মতে, এই শিবিরে গাদাগাদি করে মানুষ থাকছেন।

এখান থেকে কিছু উদ্বাস্তুকে সরিয়ে নিয়ে যাওয়ার কথাও তারা সরকারকে বলেছেন। কিন্তু সরকার সেই অনুরোধে কান দেয়নি।

হিউম্যান রাইটস ওয়াচের গবেষক ইভা কোসি বলেছেন, শরণার্থীশিবিরের যা অবস্থা তাতে সেখানে জনস্বাস্থ্য বজায় রাখা অসম্ভব -এএফপি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ