আন্তর্জাতিক

খাশোগিকে হত্যার পর সৌদি যুবরাজকে আমিই রক্ষা করেছিলাম: ট্রাম্প

খাশোগিকে হত্যার পর সৌদি যুবরাজকে আমিই রক্ষা করেছিলাম: ট্রাম্প
খাশোগিকে হত্যার পর সৌদি যুবরাজকে আমিই রক্ষা করেছিলাম: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গর্ব করে বলেছেন, সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর তিনিই সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে রক্ষা করেছিলেন। খ্যাতিমান মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ডের বইয়ে এই তথ্য উঠে এসেছে। খবর ডেইলি মেইল ও আলজাজিরার

প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ‘যুক্তরাষ্ট্রে এই হত্যাকাণ্ড নিয়ে হইচই পড়ে গিয়েছিল। কিন্তু আমিই তাকে (যুবরাজ) রক্ষা করেছিলাম।’ বইয়ের বরাত দিয়ে বিজনেস ইনসাইডার নামের একটি নিউজ আউটলেট এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ট্রাম্প বলেন, ‘আমি কংগ্রেসকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া বন্ধ করাতে সক্ষম হয়েছিলাম।’ এমনকি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি নিয়ে কংগ্রেসের পদক্ষেপে তিনি ভেটো দিয়েছিলেন বলে জানান।

প্রেসিডেন্ট ট্রাম্প পুলিত্জার পুরস্কার জয়ী সাংবাদিক উডওয়ার্ডকে বলেন, তিনি বিশ্বাস করেননি যে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। যদিও মার্কিন গোয়েন্দা সংস্থা এই হত্যাকাণ্ডের পেছনে যুবরাজের হাত ছিল বলে জানিয়েছে। উডওয়ার্ডের বই ‘রেইজ’ আগামী ১৫ সেপ্টেম্বর প্রকাশিত হচ্ছে। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ১৮টি সাক্ষাত্কার বইয়ে তুলে ধরেছেন। উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবরে তুরস্কে সৌদি কনস্যুলেটে খাশোগিকে হত্যা করা হয়।

এদিকে মিশিগানে এক নির্বাচনি সমাবেশে গিয়ে করোনা ভাইরাস নিয়ে তার সিদ্ধান্তের কথা বলতে গিয়ে ট্রাম্প দাবি করেছেন, তিনি এক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের মতো কাজ করেছেন। চার্চিল যুদ্ধের সময় লন্ডনের ছাদে গিয়ে মানুষকে শান্ত থাকতে বক্তব্য দিতেন। আবার রুজভেল্টও মার্কিনিদের ভীত না হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তাই আমিও করোনা মহামারির বিপদ সম্পর্কে জেনেও মানুষ যাতে ভীত না হয় সেজন্য বেশি কিছু বলিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ