নেপালে ভূমিধসে অনন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে আরও দুই ডজনের বেশি মানুষ।
শনিবার রাতে সিন্ধুপালচক জেলার বারহাবিস গ্রামীণ পৌরসভা-৭ এ ঘটনা ঘটে।
ভারী বৃষ্টিপাতের কারণে এ ভূমিধসের ঘটনা ঘটে।
বারহাবিজ গ্রামীণ পৌরসভার চেয়ারম্যান নিম ফিনজো শেরপা জানিয়েছেন, জেলার ভিরকহারকা এলাকায় ভূমিধসে ৯টি ঘরবাড়ি ভেসে গেছে। ২০-২৫ জন বাসিন্দা এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে। সূত্র: এএনআই।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: