আন্তর্জাতিক

কঙ্গোতে সোনার খনি ধসে নিহত অর্ধশতাধিক

কঙ্গোতে সোনার খনি ধসে নিহত অর্ধশতাধিক
কঙ্গোতে সোনার খনি ধসে নিহত অর্ধশতাধিক

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর একটি সোনার খনিতে ভূমিধসে ৫০ জনেরও বেশি কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় কামিতুগা এলাকার ওই সোনার খনিতে ধসের ঘটনা ঘটে।

প্রবল বর্ষণের কারণে ওই খনিতে ভূমিধস হয়েছে বলে জানা গেছে। খবর আল জাজিরা ও আনাদোলুর।

স্থানীয় একটি এনজিও প্রতিনিধি এমিরান ইতোঙ্গাওয়া গণমাধ্যমকে জানান, ওই খনির ভিতরে যেসব শ্রমিক ছিলেন তারা কেউই বের হয়ে আসতে পারেননি।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়- পাহাড়ের পাশে অবস্থিত ওই খনির কাছে শত শত মানুষ ভিড় জমিয়েছে।

কঙ্গোতে এ ধরনের খনি দুর্ঘটনা অনেকটা সাধারণ ব্যাপার। প্রতি বছর বহু সংখ্যক মানুষ খনিতে চাপা পড়ে মারা যান।

গত বছরের অক্টোবর মাসে একটি পরিত্যক্ত সোনার খনিতে ভূমিধসে ১৬ জন নিহত হয়েছিলেন। এছাড়াও, গত বছরের জুনে একটি কপার ও কোবাল্টের খনিতে ভূমিধসে ৪৩ জন মারা যান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ