আন্তর্জাতিক

ফ্রান্সকে এরদোয়ানের হুঁশিয়ারি

ফ্রান্সকে এরদোয়ানের হুঁশিয়ারি
ফ্রান্সকে এরদোয়ানের হুঁশিয়ারি

ফ্রান্সকে হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। শনিবার (১২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া ভাষণে তিনি বলেছেন, পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের জেরে বিরোধ সৃষ্টি হলে ফ্রান্সকে বড় ধরনের মূল্য দিতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ১৯৮০ সালের সামরিক অভ্যুত্থানের ৪০তম বার্ষিকীতে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এসব কথা বলেন এরদোয়ান।

পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের সঙ্গে সাম্প্রতিক দ্বন্দ্বে শুরু থেকেই গ্রিসের পক্ষ নিয়েছে ফ্রান্স। লিবিয়ার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা নিয়েও বিরোধ চলছে ফ্রান্স-তুরস্কের মধ্যে। গত শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইউরোপকে এরদোয়ান সরকারের কর্মকাণ্ড নিয়ে আরও ‘পরিষ্কার ও দৃঢ়’ হতে হবে।

শনিবারের ভাষণে ফরাসি প্রেসিডেন্টের উদ্দেশে এরদোয়ান বলেছেন, ‘(গণ্ডগোল হলে) আমার সঙ্গে আপনার আরও অনেক সমস্যা হবে। তুর্কি জনগণের সঙ্গে গণ্ডগোল করবেন না। তুরস্কের সঙ্গে গণ্ডগোল করবেন না।’এরদোয়ান হুঁশিয়ার করে বলেছেন, উপনিবেশিক ইতিহাস বিবেচনা করলে তুরস্কের সমালোচনার কোনও অধিকার ফ্রান্সের নেই।

গত আগস্টে গ্যাস অনুসন্ধানে ভূমধ্যসাগরে একটি অনুসন্ধানী জাহাজ এবং এর সঙ্গে ছোটখাটো একটি যুদ্ধজাহাজের বহর পাঠায় তুরস্ক। সাগরের ওই এলাকাটিকে নিজেদের বলে দাবি করে গ্রিস। তবে তুরস্ক বলছে, সেখানে গবেষণার সমান অধিকার রয়েছে তাদেরও।

এ নিয়ে প্রায় যুদ্ধ অবস্থা বিরাজ করছে দুই দেশের মধ্যে। বিরোধের মধ্যে অঞ্চলটিতে একাধিকবার সামরিক মহড়া চালিয়েছে তুরস্ক। গ্রিসও তাদের সামরিক শক্তি বাড়াতে বিশাল কর্মসূচি হাতে নিয়েছে।

ইতোমধ্যেই পূর্ব ভূমধ্যসাগরের বিরোধপূর্ণ অঞ্চলে রণতরি ও যুদ্ধবিমান পাঠিয়েছে ফ্রান্স। তুর্কি প্রেসিডেন্টকে ‘রেড লাইন’ অতিক্রম না করতে সতর্ক করে দিয়েছেন ম্যাক্রোঁ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ