আন্তর্জাতিক

মার্কিন দূতাবাসের ভিসা নবায়নে আবেদন প্রক্রিয়া শুরু

মার্কিন দূতাবাসের ভিসা নবায়নে আবেদন প্রক্রিয়া শুরু
মার্কিন দূতাবাসের ভিসা নবায়নে আবেদন প্রক্রিয়া শুরু

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় রাজ্যগুলোতে চলমান দাবানলে এখন পর্যন্ত ৩৩ জনের প্রাণহানি হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ রয়েছে আরও বহু মানুষ।

গত তিন সপ্তাহ ধরে চলা ভয়াবহ দাবানলে কয়েক মিলিয়ন একর জমিতে আগুন ছড়িয়ে পড়েছে। বাড়িঘর ছেড়ে পালিয়েছেন শত শত মানুষ। আগুনের কারণে বিশাল এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্যালিফোর্নিয়া, ওরেগন ও ওয়াশিংটন রাজ্যের বিস্তৃত এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনের পাশাপাশি বাতাসের বেগ বাড়তে থাকায় হিমশিম খেতে হচ্ছে দমকল বাহিনীর কর্মীদের।

দাবানলে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থানে উদ্ধারকাজ চালাচ্ছে উদ্ধারকর্মীরা। ওরেগন অঙ্গরাজ্যে এখনও অনেকে নিখোঁজ রয়েছে। দাবানলের বিষাক্ত ধোঁয়ায় ওরেগনের পোর্টল্যান্ড শহরের বাতাস বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসে পরিণত হয়েছে।

অন্তত ৪০ হাজার মানুষকে জরুরি ভিত্তিতে নিরাপদে আশ্রয় নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ মুহূর্তে ওরেগনে ১৬টি, ওয়াশিংটনে ১৫টি এবং ক্যালিফোর্নিয়ায় ২৮টি দাবানল নেভাতে কাজ করছেন হাজার হাজার ফায়ার সার্ভিস কর্মী।

এদিকে, শুধু ক্যালিফোর্নিয়াতেই ৩০ লাখ একরের বেশি এলাকা পুড়ে গেছে। দাবানলের ক্ষয়ক্ষতি দেখতে ক্যালিফোর্নিয়া যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ