আন্তর্জাতিক

ভারতে একদিনে রেকর্ড মৃত্যু, শনাক্ত রোগীর সংখ্যা ছাড়ালো ৫০ লাখ

ভারতে একদিনে রেকর্ড মৃত্যু, শনাক্ত রোগীর সংখ্যা ছাড়ালো ৫০ লাখ
ভারতে একদিনে রেকর্ড মৃত্যু, শনাক্ত রোগীর সংখ্যা ছাড়ালো ৫০ লাখ

প্রাণঘাতী করোনা ভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৯০ জনের প্রাণহানি ঘটেছে। দেশটিতে একদিনে এটি মৃত্যুর নতুন রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৮০ হাজার ৭৭৬ জনে দাঁড়ালো।

এছাড়া বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে বলা হয়েছে, নতুন করে আরো ৯০ হাজার ১২৩ জন রোগী শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ২০ হাজার ৩৬০ জন।

তবে আশার খবর দেশটিতে করোনা থেকে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৯ লাখের বেশি মানুষ। এতে দেশটিতে সুস্থতার হার ৭৮ দশমিক ২৮ শতাংশ।

করোনায় ভারতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ রাজ্য মহারাষ্ট্র। শুধু এই রাজ্যে শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ১১ লাখ। মৃত্যু হয়েছে ৩০ হাজার ৪০৯ জনের।

এর পরেই অবস্থান তামিল নাড়ু, অন্ধ্র প্রদেশ, তামিল নাড়ু, কর্ণাটক, উত্তর প্রদেশ ও দিল্লির। এনডিটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ