আন্তর্জাতিক

গ্রিসে গুলিবিদ্ধ দুই বাংলাদেশির লাশ উদ্ধার

গ্রিসে গুলিবিদ্ধ দুই বাংলাদেশির লাশ উদ্ধার
গ্রিসে গুলিবিদ্ধ দুই বাংলাদেশির লাশ উদ্ধার

গ্রিসের আসপোপিরগো নামক স্থানে দুই বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। ১৪ সেপ্টেম্বর কে বা কারা তাদেরকে হত্যা করে পরিত্যক্ত দুটি কনটেইনারে রেখে যায়।

জানা গেছে, দেশটির বাংলাদেশ দূতাবাস পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করেছে। মৃতরা হলেন- আব্দুল মমিন ও মো. শাহীন। দু’জনেরই দেশের বাড়ি হবিগঞ্জ।

পুলিশ জানিয়েছে, কে বা কারা তাদের হত্যা করে পরিত্যক্ত দুটি কনটেইনারের রেখে যায়। তাদের একজন মাথায় ও আরেকজন গলায় গুলিবিদ্ধ ছিলেন।

হত্যাকারীদের খুঁজতে গ্রিসের পুলিশ চিরুনি অভিযান শুরু করেছে। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি হাজী আব্দুল কুদ্দুস, গ্রিস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতুব্বর জোর দাবি জানিয়েছেন।

আইনি প্রক্রিয়া শেষে লাশ দেশে পাঠানো হবে। প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস অথবা বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগের নম্বর +৩০৬৯৪৬৪০৭১০৩

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ