আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল

মাঝারি মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। বুধবার সকালে ওই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তা রাজধানী কাঠমান্ডুতেও অনুভূত হয়েছে।

নেপালের সিসমোলজি কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রার ছিল ৬। তবে ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজি সেন্টার বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৩।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল রাজধানী কাঠমান্ডুর ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত রামচে শহরে। ওই এলাকাটি চীনের সীমান্তবর্তী তিব্বত অঞ্চলের কাছাকাছি।

নেপালের পুলিশ জানিয়েছে, তারা এ পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতি খবর পায়নি।

করোনাভাইরাস মহামারির মধ্যে এই ভূমিকম্প ২০১৫ সালের ২৫ এপ্রিলের ভয়াবহ স্মৃতি ফিরিয়ে এনেছে নেপালে। যদিও পাঁচ বছর আগের সেই ভূমিকম্প ছিল অনেক বেশি শক্তিশালী। রিখটার স্কেলে সেটির তীব্রতা ছিল ৭.৮।

ওই ভূমিকম্প পুরো নেপালকে কাঁপিয়ে দিয়েছিল। দুর্যোগে লণ্ডভণ্ড অবস্থা হয়েছিল দেশটির। ধ্বংসস্তূপ থেকে প্রায় ৯ হাজার মানুষের দেহ উদ্ধার হয়েছিল। আহতের সংখ্যা ছিল ২২ হাজার। এটা যদিও বেসরকারি হিসাব। সরকারি হিসাবও হতাহতের সংখ্যা খুব কম নয়। শুধু সরকারি হিসাবেই সেই কম্পনে মৃত্যু হয়েছিল ৭৭৪৯ জনের। আহত ১৭ হাজারের বেশি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ