আন্তর্জাতিক

চীনে প্রেসিডেন্টের সমালোচনা করায় বিলিয়নিয়ারের ১৮ বছরের জেল

চীনে প্রেসিডেন্টের সমালোচনা করায় বিলিয়নিয়ারের ১৮ বছরের জেল
চীনে প্রেসিডেন্টের সমালোচনা করায় বিলিয়নিয়ারের ১৮ বছরের জেল

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সমালোচনা করায় দুর্নীতির অভিযোগ এনে দেশটির এক বিলিয়নিয়ার ব্যবসায়ীকে ১৮ বছরের জেল দেয়া হয়েছে।

করোনাভাইরাস মোকাবেলা নিয়ে শি জিনপিংয়ের সমালোচনা করেছিলেন রেন ঝিকিং নামে ওই ধণকুবের। খবর সিএনএনের।

দেশটির এক আদালত মঙ্গলবার তাকে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ওই ব্যবসায়ী সাবেক রিয়াল এস্টেট ব্যবসায়ী।

চীন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একসময় খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রেন ঝিকিংয়ের। মার্চ মাসে দেশটিতে করোনাভাইরাস মোকাবেলা ব্যবস্থা নিয়ে প্রেসিডেন্ট শির সমালোচনা করার পর থেকে নিরুদ্দেশ হন। পরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়।

মঙ্গলবার সেই অভিযোগের মামলার রায়ে রেন ঝিকিংয়াংকে ১৮ বছরের শাস্তি দিয়েছেন বেইজিংয়ের একটি আদালত।

রায়ে বলা হয়, জনগণের প্রায় ১ কোটি ৬৩ লাখ ডলার মেরে খাওয়া, ঘুষ নেয়া এবং ক্ষমতার অপব্যবহার করাসহ রেনের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১৮ বছরের জেলের পাশাপাশি ৬ লাখ ২০ ডলার জরিমানা করা হয়েছে।

আদালতের রায়ে বলা হয়েছে, রেন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ স্বীকার করেছেন। শাস্তিও মেনে নিয়েছেন। বিচার পর্যবেক্ষকদের মতে, চীনের আদালতে দুর্নীতিবিষয়ক অভিযোগগুলোতে দোষীদের দোষ স্বীকারের হার প্রায় ৯৯ শতাংশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ