আন্তর্জাতিক

জাপানে চূড়ান্ত ট্রায়ালেও কার্যকর অ্যাভিগান

জাপানে চূড়ান্ত ট্রায়ালেও কার্যকর অ্যাভিগান
জাপানে চূড়ান্ত ট্রায়ালেও কার্যকর অ্যাভিগান

জাপানের ফুজিফিল্ম হোল্ডিংস করপোরেশন বুধবার জানিয়েছে, তীব্র উপসর্গ নেই এমন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সুস্থ হওয়ার সময় কমিয়ে আনতে সক্ষম হয়েছে অ্যান্টিভাইরাল ওষুধ অ্যাভিগান। এমন পরিস্থিতিতে এই ওষুধ জাপানে রেগুলেটরি অনুমোদন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এক বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানিয়েছে, তারা জাপানে ১৫৬ জন রোগীর ওপর তৃতীয় ধাপের ক্লিনিক্যাল টায়াল চালিয়েছে। সেখানে দেখা যায়, অ্যাভিগান দেয়া হয়েছিল এমন করোনা রোগী ১১.৯ দিনে সুস্থ হয়ে উঠেছেন, আর যাদের প্লাসেবো দেয়া হয়েছিল সুস্থ হতে ১৪.৭ দিন সময় লেগেছে।

পরীক্ষায় অ্যাভিগানের কার্যকারিতার প্রমাণ পাওয়ার ঘোষণা দেয়ার পর টোকিওতে ফুজিফিল্মের শেয়ারের দাম ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি গত চার মাসের মধ্যে কোম্পানিটির সর্বোচ্চ শেয়ারের দামবৃদ্ধি।।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে করোনার চিকিৎসায় অ্যাভিগানের সম্ভাবনার কথা উল্লেখ করেছিলেন। এজন্য মে মাসের মধ্যেই যাতে ওষুধটি স্থানীয় পর্যায়ে অনুমোদন দেয়া যায় তার চেষ্টা চালানো হয়।

জাপানের জন্য ফুজিফিল্মকে অ্যাভিগানের জাতীয় মজুদ তিনগুণ বৃদ্ধি করার আহ্বান জানায়। এমনকি অনুরোধের ভিত্তিতে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে এই ওষুধ দান করারও প্রতিশ্রুতি দেয় জাপান।

কিন্তু জাপানে করোনা রোগীর স্বল্পতার কারণে ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল বাধাগ্রস্ত হচ্ছিল। গত জুলাইয়ে ফুজিতা হেলথ ইউনিভার্সিটির গবেষকরা এই ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করলেও পর্যাপ্ত রোগীর অভাবে তা শেষ করতে ব্যর্থ হন।

উল্লেখ্য, অ্যাভিগান এক ধরনের অ্যান্টি-ভাইরাল ড্রাগ; যা মানবদেহে ভাইরাসের বংশবিস্তারে বাধা দেয়। এর আগে ইবোলা ভাইরাস চিকিৎসায় অ্যাভিগানের জেনেটিক গোত্রীয় ফ্যাভিপিরাভির’র প্রয়োগ করেছিলেন গবেষকরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ