আন্তর্জাতিক

১৫০ চীনা ফেক আইডি বন্ধ করল ফেসবুক

১৫০ চীনা ফেক আইডি বন্ধ করল ফেসবুক
১৫০ চীনা ফেক আইডি বন্ধ করল ফেসবুক

চীনের দেড় শতাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে; রাজনৈতিক আলোচনায় হস্তক্ষেপের অভিযোগ উঠেছে এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে।

ওইসব অ্যাকাউন্টে রাজনৈতিক ক্ষেত্রে চীনের সুবিধা নিয়ে আলোচনা হয়, এর মধ্যে কয়েকটি থেকে যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচন নিয়েও নানা প্রসঙ্গ তুলে পোস্ট দেওয়া হয়েছে।

এই ভুয়া আইডিগুলো বন্ধের মাধ্যমে ফেসবুক কর্তৃপক্ষ চীনের ভুয়া অ্যাকাউন্ট বন্ধের ক্ষেত্রে দ্বিতীয়বারের মতো পদক্ষেপ গ্রহণ করল।

বিবিসি বলছে, বন্ধ করে দেওয়া ফেসবুক আইডিগুলো একটি নেটওয়ার্কের আওতায় কাজ করে। ফেসবুকের ওই নেটওয়ার্কে প্রায় এক লাখ ৩০ হাজার ফলোয়ার রয়েছে।

কয়েকটি দেশের রাজনৈতিক অবস্থা ও চীনের অবস্থান নিয়ে এসব আইডি থেকে পোস্ট দেওয়া হতো। এর মধ্যে কিছু আইডি থেকে আবার চীনের সমালোচনাও করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ