আন্তর্জাতিক

দ. কোরিয়ার কর্মকর্তাকে হত্যা করে পুড়ালো উ. কোরিয়া

দ. কোরিয়ার কর্মকর্তাকে হত্যা করে পুড়ালো উ. কোরিয়া
দ. কোরিয়ার কর্মকর্তাকে হত্যা করে পুড়ালো উ. কোরিয়া

দক্ষিণ কোরিয়ার একজন কর্মকর্তাকে গুলি করে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে উত্তর কোরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ঘটনাকে 'নিষ্ঠুর কর্মকাণ্ড' আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানানো হয়।

দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, সীমান্তের কাছে একটি টহল নৌকা থেকে ওই কর্মকর্তা নিখোঁজ হয়ে যান। পরে উত্তর কোরিয়ার জলসীমায় ওই কর্মকর্তার মরদেহ পাওয়া যায়।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, গুলি করার পর ওই কর্মকর্তার গায়ে তেল ঢেলে দেওয়া হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিকে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো কিছু বলা হয়নি।

করোনা ভাইরাস প্রতিরোধে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে উত্তর কোরিয়া । ধারণা করা হচ্ছে, করোনা প্রতিরোধে সীমান্তে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়া প্রশাসন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ