আন্তর্জাতিক

অবশেষে জার্মানে আজানের অনুমতি পেলেন মুসলিমরা

অবশেষে জার্মানে আজানের অনুমতি পেলেন মুসলিমরা
অবশেষে জার্মানে আজানের অনুমতি পেলেন মুসলিমরা

পাঁচ বছর ধরে মামলা লড়ে অবশেষে মাইকে আজান দেওয়ার অধিকার ফিরে পেয়েছেন জার্মানির ওয়ের-এরকেন্সউইক শহরের মুসলিম বাসিন্দারা। স্থানীয়দের দায়ের করা এই সংক্রান্ত মামলাটি বুধবার খারিজ করে দিয়েছে জার্মানির আদালত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আদালতের রায়ে বলা হয়েছে, ‘অন্যরাও ধর্মীয় চর্চা করবে এটা প্রতিটি সমাজকে অবশ্যই মানতে হবে। যতক্ষণ কাউকে ধর্মচর্চায় জোর করা হচ্ছে না, ততক্ষণ অভিযোগ জানানোর কোনও সুযোগ নেই।’

২০১৫ সালে দিতিব নামের সেখানকার মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে মাইকে আজান দেওয়ার মাধ্যমে অন্যদের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ আনা হয়। শহরটির কর্তৃপক্ষ দিতিব জনগোষ্ঠীকে দুপুরের ১৫ মিনিট আগে মসজিদের মাইক ব্যবহারের অনুমতি দিয়ে রেখেছিল। তবে একটি মসজিদ থেকে মাত্র নয়শ’ মিটার দূরে বসবাসকারী এক দম্পতি শহর কর্তৃপক্ষের ওই অনুমোদনের বিরুদ্ধে মামলা দায়ের করে। তাদের অভিযোগ ছিলো আজানের শব্দের কারণে তাদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ন হচ্ছে। ওই মামলা দায়েরের পর থেকেই শহরটিতে আজান দেওয়া বন্ধ হয়ে যায়। তবে বুধবার সেই দম্পতির যুক্তি খারিজ করে দেয় মুয়েন্সটার শহরের আদালত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ