আন্তর্জাতিক

ভারতসহ তিন দেশের নাগরিকদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা

ভারতসহ তিন দেশের নাগরিকদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা
ভারতসহ তিন দেশের নাগরিকদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা

ভারতসহ তিনটি দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সৌদি সরকারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে এখন থেকে ভারত, ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে কোনও ফ্লাইট দেশটিতে প্রবেশ করতে পারবে না।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারত, ব্রাজিল ও আর্জেন্টিনার সঙ্গে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। কোনও ব্যক্তি সৌদি আরবে যাওয়ার ১৪ দিন আগে এই তিন দেশে ভ্রমণ করে থাকলে তারাও নতুন এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।

তবে ‘সরকারি আমন্ত্রণ পাওয়া যাত্রীদের’ ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বিপুল সংখ্যক ভারতীয় কর্মী রয়েছে।

এর পাঁচদিন আগে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে, দুজন করোনা পজিটিভ যাত্রী নিয়ে দুবাই পৌঁছানোয় তাদের ফ্লাইট ২৪ ঘণ্টার জন্য স্থগিত করেছে দুবাইয়ের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এমন এক সময় এই দেশের ওপর সৌদি সরকার নিষেধাজ্ঞা আরোপ করলো যখন আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে চালু হচ্ছে ওমরাহ হজ। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, চার ধাপে ওমরাহ হজ চালু হবে।

উল্লেখ্য, করোনায় বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু হওয়া দেশের তালিকায় ভারতের অবস্থান তৃতীয়। দেশটিতে এ পর্যন্ত ৯১ হাজার ১৭৩ জন করোনায় মারা গেছে। আর আক্রান্ত হয়েছে ৫৭ লাখ ৩২ হাজারের বেশি মানুষ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ