আন্তর্জাতিক

ভারতে তেল-গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ

ভারতে তেল-গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ
ভারতে তেল-গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ

ভারতের গুজরাটের সুরতে তেল ও প্রাকৃতিক গ্যাস করপোরেশন (ওএনজিসি) প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভোররাতে সুরতের হাজিরা গ্যাস প্রসেসিং প্ল্যান্টে একাধিক বিস্ফোরণ হয়। এতে আগুন ধরে গেলে তা বিধ্বংসী রূপ নেয়। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। বিস্ফোরণের কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দাহ্য পদার্থের কারণে তীব্র শিখায় জ্বলতে থাকে আগুন। প্ল্যান্টের কয়েক কিলোমিটার দূর থেকেও ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।

অনেকেই জানান, ১০ কিলোমিটার দূর থেকেও প্ল্যান্টের আগুন দেখা গেছে।

সুরতের কালেক্টর ধবল পটেল বলেন, ভোর ৩টা নাগাদ পরপর তিনটি বিস্ফোরণ ঘটে প্ল্যান্টের মধ্যে। এরপরই ছড়িয়ে পড়ে আগুন। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে দমকল বাহিনী রয়েছে। ওএনজিসি’র অফিসাররাও সেখানে কাজ করছেন বলে জানান তিনি।

https://twitter.com/ANI/status/1308903952973520897

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ