আন্তর্জাতিক

নেপালে ভূমিধসে নিহত ১২, নিখোঁজ ৯

নেপালে ভূমিধসে নিহত ১২, নিখোঁজ ৯
নেপালে ভূমিধসে নিহত ১২, নিখোঁজ ৯

ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে নেপালের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় এখনো নয়জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্মকর্তারা।

জানা গেছে, গত মঙ্গলবার থেকেই নেপালে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। নেপালের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিপাত আগামী শনিবার পর্যন্ত চলবে।

কর্মকর্তারা বলছেন, নেপালের পশ্চিমাঞ্চলীয় ওয়েলিং পৌরসভায় ভূমিধসের ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সেখানে আরো চারজন নিখোঁজ রয়েছেন।এদিকে ভূমিধসে নেপালের সায়াংজা জেলায় ১৫ বছর বয়সী এক কিশোরী এবং পালপা জেলায় আরেক ব্যক্তি নিহত হয়েছেন। নেপালের পূর্বাঞ্চলীয় ধানকুটা পৌরসভাতেও আরেক ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নেপালের পালপা জেলায় ভূমিধসের পর পাঁচজন নিখোঁজ রয়েছেন। ভূমিধসের পর নেপালের পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ দল উদ্ধার অভিযান চালাচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ